আজ ফেনী জেলার সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চলে ৩ শতাধিক বন্যার্ত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে পারি ফাউন্ডেশন এর একটি দল। সেখানে ছিলো শুকনো খাবার, বিশুদ্ধ পানির বোতল, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন ও শিশু খাদ্য (UHT দুধ, কেক, এনার্জি বিস্কুট)। আরেকটি দল বের হয়েছে ১ হাজার মানুষের জন্য রান্না করা খাবার নিয়ে।
