সুবিধাবঞ্চিত নিম্নআয়ের মানুষদের জরুরী খাদ্য সরবরাহ করেছে পারি ফাউন্ডেশন।
উত্তরা এলাকার সবচেয়ে দরিদ্র মানুষের বসবাস সম্ভবত আব্দুল্লাহপুর সংলগ্ন সিকদার বাড়ি বস্তি। এই বস্তির সুবিধাবঞ্চিত নিম্নআয়ের মানুষদের মাঝে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসমূহ (১৭ কেজি) বিতরণ করেছে পারি ফাউন্ডেশন। এই রমজানে চাইলে আপনিও সুবিধাবঞ্চিত নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়িয়ে অশেষ নেকি হাসিল করতে পারেন।