পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে ধারণ ক্ষমতার চেয়ে তিন গুণ বেশি রোগী ভর্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেগমগঞ্জে। চলমান বন্যায় কর্মহীন এসব মানুষের সুপ্রিয় পানি কিনে খাওয়ার সামর্থ্য নেই। তাদের কথা চিন্তা করে উক্ত হসপিটালের পরিচালক ডাঃ অসীম কুমার দাস এবং ডাঃ সালেহ আহমেদ সোহেল স্যারের তত্ত্বাবধানে পারি ফাউন্ডেশন ১৩০ জন রোগীকে দু লিটারের দুটি বোতল মোট চার লিটার বোতলজাত পানি বিতরণ করে।
